শিরোনাম
◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনা ২ জনের মৃত্যু,জেলায় ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯৬ জনের করোনা সনাক্ত,

অহিদ মুকুল নোয়াখালী : [২] নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯৬ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫ জন ও মোট মৃত্যু ১২জন। শনিবার ৩০শে-মে সকাল ১১ টার দিকে মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

[৩] তিনি বলেন, গত ২৬,২৭ ও ২৮শে মেতাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়।পরে ২৯ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

[৪] আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন।তাদের মধ্যে ১৯জন কে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫০২জন নিজনিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৪১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।এ নিয়ে জেলায় ১২জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল।

[৫] নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা জুড়ে দ্বিতীয় দফায় লকডাউন চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়