শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ?

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন ৮জন করোনায় আক্রান্ত, করোনা উপসর্গে ১জনের মৃত্যু

সোহেল হোসাইন , মানিকগঞ্জ প্রতিনিধি : [২] গত ২৪ ঘয় নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৪০ জন।

[৩] শনিবার (৩০ মে) সকালে তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

[৪] ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নতুন আক্রান্ত ৮জনের মধ্যে রয়েছেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তাঁর গাড়ীর চালক, মেডিকেল এ্যাসিসট্যান্টসহ ৬ জন এবং ঘিওর উপজেলার ২জন।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ২২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৪০ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮জন নিজ নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’

[৫] এদিকে, শুক্রবার মধ্যরাতে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ বছরের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দৌলতপুর উপজেলার ওই ব্যক্তি ফুসফুসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (২৮ মে)সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে, তাঁর রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

[৬] এনিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮জনে। নিহতদের মধ্যে ৫জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর, বলে জানান তিনি। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২জন।

  • সর্বশেষ