শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে ১ জুন থেকে খুলছে মন্দির-মসজিদ-গির্জা, ৮ জুন থেকে চালু হবে অফিস

ইয়াসিন আরাফাত : [২] পশ্চিমবঙ্গেও লাগাতার বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় রাজ্যের কোভিড- ১৯ রোগের সংক্রমণকে রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখার উপর ফের একবার জোর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এনডিটিভি, কোলকাতা ২৪, এই সময়

[৩] করোনার কারণে মানুষের জীবন বদলে যাচ্ছে বলে মনে করছেন মমতা। করোনা ভাইরাসকে শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এই রোগ থেকে বাঁচতে সকলকে কড়া নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক জায়গাতেই মানুষ নিয়ম মানছেন না, তাই করোনা দ্রুত ছড়াচ্ছে। তাই ৬-৮ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা আবশ্যিক। রাজ্যের সব মানুষকেই এটা মেনে চলতে হবে বলে কড়া ভাষায় জানান তিনি। সেই সঙ্গে মাস্ক স্যানিটাইজেশন এবং হাত ধোয়া আবশ্যিক বলে জানান মমতা। যাবতীয় সাবধানতা অবলম্বন করতে হবে বলেও জানান তিনি।

[৪] এদিকে ১ জুন থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই স্বাভাবিক ছন্দে হাঁটবে বলেই উল্লেখ করেন মমতা। ওই দিন থেকেই রাজ্যের সমস্ত চা এবং জুট শিল্প খুলে দেয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আগামী ১০ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত অফিস পুরোদমে খুলে যাবে বলেও ঘোষণা করেন তিনি।

[৫] এছাড়া ১ জুন সকাল ১০ টা থেকে রাজ্যের সমস্ত মন্দির-মসজিদ-গির্জা খোলার অনুমতি দেয়া হবে বলেও ঘোষণা করেন মমতা। তবে কোনও ধর্মস্থানেই একসঙ্গে ১০ জনের বেশি মানুষ সেখানে ঢুকতে পারবেন না বলেও পরিষ্কার নির্দেশ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়