শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিলেন ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : [৩] হোয়াইট হাউজের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের অসদাচরণের কথা পুরো বিশ্ব জানে। বেইজিং দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের ভালো আচরণের সুযোগ নিয়ে আসছে। এনবিসি, ফক্স, এবিসি

[৪] তিনি বলেন, আগের মার্কিন শাসকদের ভুলে চীনের কাছে শত শত বিলিয়ন ডলার হারিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের অসাধুতার কারণেই সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়েছে। এ জন্য চীনের সঙ্গে বিশ^ স্বাস্থ্য সংস্থাও দায়ী।

[৫] ট্রাম্পের মতে, চীন পুরোপুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ন্ত্রণ করে। চীন থেকে আগতদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেন ট্রাম্প। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

[৬] ট্রাম্প বলেন, হংকংয়ের স্বায়ত্বশাসন কেড়ে নিয়েছে চীন। সচেতন রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র কখনই তা বরদাশত করবে না। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন পেশিশক্তি প্রদর্শন করে নব্য সাম্রাজ্যবাদ কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, চীনকে আর এ ধরনের আচরণ করতে দেওয়া যাবে না। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়