শিরোনাম
◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

সুজন কৈরী : [২] লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পাশাপাশি হত্যাকান্ডের শিকার ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ কে ছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর তথ্যানুসন্ধান হওয়া আবশ্যক বলে মনে করে কমিশন।

[৩] শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশন ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং হত্যাকান্ডের শিকার ব্যক্তিদের পরিবারের ক্ষতিপূরণের জন্য লিবিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়কে যোগাযোগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে কমিশন। সেইসঙ্গে ওই ঘটনায় বেঁচে থাকা ব্যক্তিদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি আহবান জানানো হযেছে।

  • সর্বশেষ