শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস: বিশ্বব্যাপী ৬ মাসের কম সময়ে রেকর্ড ১০টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে

আসিফুজ্জামান পৃথিল : [৩] এর আগে কোনও রোগের ক্ষেত্রে একসঙ্গে এতোগুলো টিকা নিয়ে গবেষণা হয়নি। আর গবেষণা শুরুর ৬ মাসের মধ্যেও ক্লিনিক্যাল ট্রায়ালের নজির এর আগে ছিলো না। সে হিসেবে সব ধরনের রেকর্ড ভেঙে গবেষণা চলছে করোনার টিকা নিয়ে। স্ক্রল, ন্যাচার, টাইমস, দ্য সান, হু, বিজনেস ইনসাইডার

[৪] এপ্রিল মাসের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার-হু প্রধান তেদরোস আধানোম বলেছিলেন, নতুন করোনাভাইরাসের টিকা গবেষণা অতি দ্রুত এগিয়ে চলেছে। ১৫ মে নাগাদ সংস্থাটির খসড়া তালিকায় ১২৫টি উদ্যোগের তথ্য ছিল। তালিকা অনুযায়ী ১০টি টিকা মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছেছে। আর ১১৫টি প্রাক্-পরীক্ষামূলক পর্যায়ে রয়ে গেছে। তালিকায় ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে থাকা ১০টি টিকার ৬টিই চীনের।

[৫] এ বছরের শেষের দিকে কিছু মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে চীন। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান গাউ ফু এ কথা বলেন। তিনি বলেন, কে এই ভ্যাকসিন গ্রহণের জন্য যোগ্য হবে, তা নির্ধারণে নির্দেশিকা তৈরি করছে জাতীয় টিকাদান কর্মসূচি।

[৬] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান এন্ড্রু পোলার্ড বলেন, দ্বিতীয় ধাপের পরীক্ষা ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাঁদের এ কর্মসূচিতে আরও ১০ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

[৭] এদিকে টিকার গবেষকরা জানিয়েছেন, আবিষ্কারের পর সবার আগে অগ্রাধিকার পাবেন ফ্রন্টলাইনে থাকা কর্মীরা। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নিরাপত্তা ও গণমাধ্যমকর্মী। সারা বিশ্বেই এই ৩ পেশার মানুষের আক্রান্ত হবার হার সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়