শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]১৭দিন লড়াইয়ের পর করোনা জয় করলেন ক্রিকেটার আশিকুর

নিজস্ব প্রতিবেদক : [২] সাবেক ক্রিকেটার এবং  বিসিবি গেম ডেভলপমেন্ট বিভাগের কোচ আশিকুর রহমান করোনা থেকে সুস্থ হয়ে আজ বাসাবোর নিজ বাড়ি ফিরেছেন। করোনা আক্রান্তের সময়টায় সমর্থনের জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন এই কোচ।

[৩] গত ১২ মে আশিকের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এরপর হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৮ মে ও ২৬ মে আবার করোনা পরীক্ষা করা হয়। পর পর দুইবার করোনা পরীক্ষায় আশিকের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি। এরপর আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

[৪] তবে বাড়ি ফিরলেও চিকিৎসকের পরামর্শে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে আশিককে।

[৫] সুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, '২০ দিন করোনার সঙ্গে যুদ্ধ করার পর করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। সবার দোয়া ও সৃষ্টিকর্তার ভালোবাসা আমাকে সুস্থ হওয়ার মানসিক শক্তি দিয়েছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়