শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে চাপে রাখতে তিব্বতকে স্বাধীন দেশের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল

দেবদুলাল মুন্না:[২] বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছে, যা পাস হলে তিব্বতকে ‘স্বাধীন দেশ’ হিসেবে স্বীকৃতি দেয়ার ক্ষমতা হাতে পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সংবাদ প্রতিদিনের।

[৩]পেনসিলভানিয়ার রিপাবলিকান মার্কিন কংগ্রেস সদস্য স্কট পেরি এই বিল পেশ করেছেন। কয়েকদিন আগে হংকংকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে একই ধরনের বিল পেশ করেছিলেন তিনি। এবার তিব্বতের জন্য বিল পেশ করেছেন। খবর বিজনেস টুডে

[৪] ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যেই দুটি বিল হাউসের বৈদেশিক বিষয় সংক্রান্ত কমিটির কাছে এই বিল পাঠানো হয়েছে।

[৫] প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের আগে বিল দুটি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাস করাতে হবে। যদিও এমনটা ঘটলেও খুব একটা কিছু ঘটবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কে আরও তিক্ততা তৈরি করবে।

[৬]এদিকে বিদেশে নির্বাসিত তিব্বতীয়রা এমন পদক্ষেপের স্বাগত জানিয়েছে। তারা টুইট করে জানিয়েছে, দারুণ পদক্ষেপ।
[৭] ১৯১২ সালে ত্রয়োদশ দলাইলামা শেষবার তিব্বতকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৫৯ সালের ২১ মার্চ তিব্বতের দখল নেয় চীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়