শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্যোগ পিছু ছাড়ছে না রাজশাহী অঞ্চলের চাষীদের

মঈন উদ্দীন: [২] প্রাকৃতি দুর্যোগ যেন পিছু ছাড়ছে না কৃষকের। একটার পর একটা দুর্যোগ লেগেই আছে। প্রথমে করোনা তারপরে সুপার সাইক্লোন আম্ফান। পরে দফায় দফায় কালবৈশাখী। এসব ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। আম, লিচু, কলা, পেপেঁ, ধান, পাট, ভুট্টা, শাকসবজি ও গ্রীষ্মকালীন তরিতরকারিসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় হওয়ায় তছনছ হয়ে যাচ্ছে রাজশাহী অঞ্চলের কৃষকদের স্বপ্ন।

[৩] গত বুধবার রাতের কালবৈশাখীর ঝড়ে জেলার বিভিন্ন বাগানে প্রচুর পরিমাণ আম, লিচু ঝরে গেছে। উপড়ে গেছে, পেঁপে, কলা, ভুট্টা এবং সাজিনার গাছ। ডুবে গেছে মাঠের পাকা বরো ধান। তবে কৃষি বিভাগ বলছে, ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আম বড় হয়+। ক্ষতি খুব একটা হবে না।

[৪] জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক বলেন, নদীর ধার দিয়ে যেসব বাগান রয়েছে সেখানে কিছু আম ঝরেছে। তবে সেটা ১ শতাংশ হতে পারে। আর আম ঝড়-শিলাবৃষ্টির মাঝেই টিকে থাকে। এছাড়া বরো ধান প্রায় সমস্ত উঠেগেছে। তবে পেঁপে ও কলার কিছুটা ক্ষতি হলেও খুব একটা বেশী ক্ষতি হয়নি। আপাতত চাষিরা লোকসানের আশঙ্কা করলেও ক্ষতি খুব একটা হবে না।

[৫] গত ২২ মে ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে রাজশাহীতেও ঝড়-বৃষ্টি হয়। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী সেদিন গাছের ১৫ শতাংশ আম ঝরে পড়েছে। এতে চাষিদের প্রায় ১২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়