শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্প সচিবের দায়িত্ব নিলেন কে এম আলী আজম

মো. আখতারুজ্জামান : [২] শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কে এম আলী আজম। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

[৩] শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে নতুন যোগদানকৃত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন ।

[৫] আলী আজম বাগেরহাটের মোল্লার হাট উপজেলার উদয়পুর গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের যোগদানের পূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

[৬] এছাড়া দীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা বিভাগের কমিশনারসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
[৭] কে এম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়