শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে সাধারণ ক্ষমা শেষে আজ দেশে ফিরছেন ৩৪৩ জন অনিবন্ধিত বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক : [২] দেশে ফেরা কর্মীরা সাধারণ ক্ষমার অধীনে ১১ এপ্রিল থেকে দেশটির ক্যাম্পে অবস্থান করছিলেন।

[৩] কুয়েত এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন। এখনও ফেরার অপেক্ষায় প্রায় তিন হাজার অনিবন্ধিত বাংলাদেশি।

[৪] এদিকে কুয়েতে সরকারি ক্যাম্পে আটকে থাকা প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে সপ্তাহে তিনটি করে ফ্লাইটে ছয়শ’র মতো প্রবাসীকে দেশে আনা হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

[৫] প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মী সাধারণ ক্ষমায় কুয়েত সরকারের চারটি ক্যাম্পে অবস্থান করছেন।

[৬] ক্যাম্পে খাদ্য সংকটসহ নানা ভোগান্তির অভিযোগ করছেন অনেক প্রবাসী।

[৭] এরইমধ্যে ক্যাম্পে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে।

[৮] কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম জানান, কুয়েত সরকারের সঙ্গে আলোচনা করে এখন পর্যন্ত সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনার তথ্য পাওয়া গেছে।

[৯] দেশটির সরকার ১৬ ও ১৭ মে এবং ২১ ও ২২ মে ফ্লাইটগুলো পরিচালনা করছে।

[১০] কুয়েতে ৪০ হাজার প্রবাসী এই মুহূর্তে বেকার রয়েছেন।

[১১] তাদের মধ্যে ১০ হাজারের মতো প্রবাসী খাবার সমস্যায় আছেন।

[১২] দূতাবাস থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার জন্যকে খাবার সরবরাহ করা হয়েছে।

[১৩] বাকি প্রবাসীদের কাছেও খাবার সহায়তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়