শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোনার পূর্বধলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি : [২] উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী অসহায় ও দুস্থ নাগরিকদের বরাদ্দকৃত নয় বস্তা সরকারি চাল জব্দ করেছে থানা পুলিশ।

[৩] বুধবার (২৭ মে) রাত ৮টা দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা বাজারে রাবেয়া খাতুনের ঘর থেকে জব্দ করা হয় এ সমস্ত চাল।

[৪] জব্দকৃত চালের মালিক বকুল মিয়া (৩৫) স্বীকার করে বলেন, চালগুলো আমি ক্রয় করেছি। কত টাকা এবং কি পরিমাণ চাল ক্রয় করা হয়েছে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি সঠিক জবাব দিতে পারেননি।

[৫] রিকশাচালক কামাল মিয়া এই বিষয়ে বলেন, আমাকে ডিলার কাশেম চার বস্তা চাল দিয়ে পূর্বধলা বাজারে পাঠিয়েছিল আমি সেই চালগুলো বিক্রি করে টাকা দিলে কাসেম মিয়া আমাকে ১৫০ টাকা ভাড়া দেয়।

[৬] এসআই আতিকুল ইসলাম বলেন, জব্দকৃত ৯বস্তা চাল যার মোট ওজন ৪১৬কেজি ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

[৭] ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল বলেন, আমি এখানে এসে জানতে পারলাম যে বকুল মিয়া নামের এক ব্যক্তির ৯বস্তা সরকারি চাল আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে তার উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে। ইউএনও বলেছেন আটককৃত চাল আমার জিম্মায় রেখে যেতে। এবং পুলিশ চালগুলো আমার জিম্মায় রেখে গেছে।

[৮] কাশেম ও নজরুল পার্টনারশিপে ডিলারী কার্যক্রম পরিচালনা করেন। কাসেমের সাথে যোগাযোগ করতে না পারায় ডিলার নজরুলের সাথে কথা হয়েছে। তিনি বলেন, কিভাবে চাল বিক্রি হয়েছে তা আমি জানি না।

[৯] স্থানীয় লোকজন বলেন, প্রায় সময় চাল বাহিরে বিক্রি হয়। কিভাবে এই চালগুলো বাহিরে বিক্রি হয় ? প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে আশা করি।

  • সর্বশেষ