শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি মার্ক জুকারবার্গ, তবে ধারে কাছে নেই বেজোসের

শাহনাজ বেগম : [২] ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ করোনা মহামারীর এই তিন মাসে ১.২৯ বিলিয়ন ডলার লাভ করায় তার সম্পদের পরিমান পরিমান দাঁড়িয়েছে ৮৭.৮ বিলিয়ন ডলার। এতে বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের চেয়ে এগিয়ে রইলেন। এর আগে তার আর্থের পরিমান ছিলো ৫৪.৭ বিলিয়ন ডলার। ডেইলি মেইল

[৩] করোনা সঙ্কট শুরু হওয়ার পর থেকে ৩০ বিলিয়ন ডলার আয় করে জুকারবার্গ এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। গত মার্চ মাস থেকে মে মাসের মধ্যে শক্তিশালী মাধ্যম সোশ্যাল মিডিয়ার ব্যবহার প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। বিজনেস ইনসাইডার

[৩] অর্থনীতি বিশ্লেষণধর্মী জনপ্রিয় সংবাদমাদ্যম ব্রুমবার্গ বিলিওনার্স ইনডেক্স আপডেটের সাপ্তাহিক ছুটির শেষে বিশ্বের কোটিপতিদের র‌্যাঙ্কিংয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে।

[৪] প্রথম দুই কোটিপতির পদের কোনও পরিবর্তন হয়নি। বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ ১৪৭ বিলিয়ন ডলার। কয়েকটি বিশ্লেষণ অনুসারে, ২০২৬ সালে জেফ বেজোসের সম্পদ ১ হাজার বিলিয়নে পৌঁছতে পারে। ইন ট্যালেট

[৫] এরপরই রয়েছেন মাইক্রোসফেটর প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী বিল গেটস। তার রয়েছে ১০৮ বিলিয়ন ডলার।

[৬] গুগলের ল্যারি পেজ ষষ্ঠ স্থানে রয়েছেন, তারপরে স্টিভ বলমার এবং সের্গেই ব্রিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়