শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে

পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লিতে ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে। এর মধ্যদিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী এলিট দেশগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে, যখন নিউক্লিয়ার ফিশন প্রযুক্তিকে সামরিক ব্যবহার থেকে বেসামরিক কাজে রূপ দেওয়ার উদ্যোগ নেয়া হয়।

প্রথম বড় মাইলফলক আসে ১৯৫৪ সালে, যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অবনিনস্ক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট-এ বিশ্বের প্রথম গ্রিড-সংযুক্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হয়। এটি সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ করলেও ভবিষ্যতের পথ দেখায়।
 
এরপর ১৯৫৬ সালে যুক্তরাজ্যের ক্যালডার হল-এ বিশ্বের প্রথম পূর্ণমাত্রার বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হয়। এর পরের বছরই যুক্তরাষ্ট্র ১৯৫৭ সালে শিপিংপোর্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন চালু করে এই খাতে যুক্ত হয়।
 
১৯৬০ ও ১৯৭০-এর দশকে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় দ্রুত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন শুরু হয়। ফ্রান্স ব্যাপকভাবে এই প্রযুক্তি গ্রহণ করে এবং ধীরে ধীরে তাদের বিদ্যুতের বড় অংশ পারমাণবিক উৎস থেকে উৎপাদন শুরু করে। একই সময়ে জাপান, কানাডা ও জার্মানিসহ অনেক দেশ এই খাতে এগিয়ে আসে।
  
তবে এই অগ্রযাত্রায় বড় ধাক্কা আসে কিছু দুর্ঘটনার কারণে। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ড দুর্ঘটনা, ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট-এ ভয়াবহ বিস্ফোরণ এবং ২০১১ সালে জাপানের ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুর্ঘটনা বিশ্বজুড়ে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করে।
 
এর ফলে কিছু দেশ, যেমন জার্মানি ধীরে ধীরে পারমাণবিক বিদ্যুৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে অন্যদিকে চীন ও ভারতের মতো দেশগুলো ক্রমেই এই খাতে বিনিয়োগ বাড়াতে থাকে। 
 
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের সর্বশেষ তথ্য মতে, বর্তমানে প্রায় ৩১টি দেশ বাণিজ্যিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে।
 
আরও পড়ুন: রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়া যাবে কতদিন?
 
কোন দেশ কবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করে? 

রাশিয়া — ১৯৫৪
যুক্তরাজ্য — ১৯৫৬
যুক্তরাষ্ট্র — ১৯৫৭
কানাডা — ১৯৬২
জার্মানি — ১৯৬১
ফ্রান্স — ১৯৬৩
জাপান — ১৯৬৬
স্পেন — ১৯৬৯
সুইজারল্যান্ড — ১৯৬৯
নেদারল্যান্ডস — ১৯৬৯
ভারত — ১৯৬৯
পাকিস্তান — ১৯৭২
সুইডেন — ১৯৭২
বুলগেরিয়া — ১৯৭৪
বেলজিয়াম — ১৯৭৪
আর্জেন্টিনা — ১৯৭৪
ফিনল্যান্ড — ১৯৭৭
ইউক্রেন — ১৯৭৭
আর্মেনিয়া — ১৯৭৭
দক্ষিণ কোরিয়া — ১৯৭৮
হাঙ্গেরি — ১৯৮২
স্লোভেনিয়া — ১৯৮৩
দক্ষিণ আফ্রিকা — ১৯৮৪
চেক রিপাবলিক — ১৯৮৫
স্লোভাকিয়া — ১৯৮৫
ব্রাজিল — ১৯৮৫
মেক্সিকো — ১৯৮৯
চীন — ১৯৯১
রোমানিয়া — ১৯৯৬ 
ইরান — ২০১১
সংযুক্ত আরব আমিরাত — ২০২০
বেলারুশ — ২০২০
এই তালিকায় দেখা যায়, ইউরোপ, এশিয়া, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কিছু উন্নত ও উন্নয়নশীল দেশ পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করছে। কিছু দেশে কেন্দ্র স্থায়ীভাবে বন্ধ বা ধাপে ধাপে বন্ধ করা হলেও (যেমন জার্মানি), আবার কিছু দেশ নতুন করে যুক্ত হয়েছে (যেমন সংযুক্ত আরব আমিরাত ও বেলারুশ)।
 
তথ্যসূত্র: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা – পাওয়ার রিঅ্যাক্টর ইনফরমেশন সিস্টেম (পিআরআইএস), ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন ও ওইসিডি পারমাণবিক শক্তি সংস্থা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়