শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৬, মোট সুস্থ হয়েছেন ৭৯২৫

মহসীন কবির : [২]  বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৮৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ৮০১৫ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৬৬ হাজার ৪৫৬ জনের। আক্রান্ত হয়েছেন ৩৮২৯২ জন  ।

[৪] তিনি জানান, মৃতদের ২০ জন পুরুষ ও ২ জন নারী। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১০ এবং সিলেটের ২ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাড়িতে ১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।

[৫] ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ২৮১ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৪ হাজার ৯৯৪ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৩৮০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়