শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে, বিশ্বে সংক্রমিত দেশের তালিকায় দশম

শাহনাজ বেগম : [২] গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৩৮৭ জনের করোনা শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩৪৬ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করেছে। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৪২৬ জন। লাইভ মিন্ট

[৩] এই সপ্তাহের শুরুতে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা টানা চার দিনে রেকর্ড করেছে এতে বিশে^র অক্রান্ত দেশের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। গত ২১ শে মে থেকে প্রতিদিন ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে জানা যায়। এনডিটিভি

[৪] মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট এবং দিল্লি সবচেয়ে বেশি করোনা সংক্রমণের রাজ্য হিসাবে অব্যাহত রয়েছে। কেবল মহারাষ্ট্রেই ৫০ হাজারের বেশি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।

[৫] ২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন জারি রয়েছে। প্রাথমিক ভাবে ২১ দিনের জন্য এই লকডাউন জারি হলেও পরে তা তিনবার বর্ধিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হতে চলেছে ৩১ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়