শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নড়াগাতিতে আওয়ামী লীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট : [২] নড়াইলের নড়াগাতিতে দুর্বৃত্তদের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কাইয়ুম শিকদার নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়।

[৩] মঙ্গলবার রাতে কালিয়া উপজেলা কালিনগর বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ ঘটনা ঘটে। কাইউম শিকদার উপজেলার বিলাফর গ্রামের হাসমত আলী শিকদারের ছেলে।

[৪] এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে কালিয়া উপজেলা থেকে কাইউম শিকদার ও নড়াগাতি থানা কৃষকলীগের সভাপতি মোল্যা আবুল হাসনাতসহ ৫-৬ জন নেতাকর্মী মোটরসাইকেলে কলাবাড়িয়া ফিরছিলেন। পথে কালিনগর বোয়ালিয়ার চর মন্দিরের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কাইয়ুম শিকদার হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কেটে দেয়। হাসপাতালে নেবার পথে কাইয়ুম সিকদার মারা যান। মারাত্মক আহত হাসনাত মোল্যাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

[৫] নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, খুনিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক, দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়