শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৫৭টি মোটরসাইকেল আটক

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা হতে সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে মহানগর এলাকার বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে ১৫৭ টি মোটরসাইকেল আটক করা হয়। ২৬ মে মঙ্গলবার রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করেন।

[৩] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথের সার্বিক তত্ত্বাবধানে সিএমপির সকল থানার বিভিন্ন টিম কর্তৃক পরিচালিত চেকপোস্ট কার্যক্রমকালে সরকারী নির্দেশনা অমান্য করায় এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে পাঠাও রাইড সহ এসব মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেল গুলোর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহন করা হচ্ছে।

[৪] সিএমপি থেকে জানানো হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সন্ধ্যা ৬ টার পর থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা আছে। এ বিধি নিষেধ এখনো বহাল আছে এবং চেকপোস্টের কার্যক্রম চলমান থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা সমূহ মেনে চলার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আবারো অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়