শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ সদস্যর করোনা শনাক্ত

সিরাজুল ইসলাম: [২] মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। তার সংস্পর্শে আসা আরও অন্তত ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৩] তিনি রাজবাড়ী জেলা পুলিশ লাইন থেকে গোয়ালন্দে দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, নমুনা সংগ্রহ করা আরও অন্তত ২ থেকে ৩ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস উপসর্গের লক্ষণ দেখা গেছে।

[৪] গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সব ধরনের পুলিশি সেবা স্বাভাবিক রাখা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগ করে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। এক জায়গায় কেউ আক্রান্ত হলেও অপর সদস্যরা যাতে সেবা অব্যাহত রাখতে পারেন।

[৫] এর আগে বিআইডবিøউটিসি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ৫ সদস্য ও তাদের আবাসিক মেসের রাঁধুনী করোনাভাইরাস সংক্রমিত হয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা আরও দুইজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়