শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

গোয়াইনঘাট প্রতিনিধি: [২] অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

[৩] জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার হাওরঞ্চলের সিংহভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এছাড়া আমন, রোপা আউশ ও আমনের বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া অবিরাম বৃষ্টিতে এ অঞ্চলের মানুষের স্বভাবিক জীবনযাত্রায় বিপর্যয় দেখা দিয়েছে।

[৪] গত কয়দিনের অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের পুর্ব জাফলং, আলীরগাঁও, পশ্চিম জাফলং, রস্তমপুর, লেঙ্গুড়া, তোয়াকুল, নন্দীরগাঁও ও ডৌবাড়ী ইউনিয়নের নিন্মাঞ্চল তলিয়ে গেছে। এতে এসব ইউনিয়নে বোনা আমন, রোপা আউশ ও আমনের বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । এছাড়া এসব ইউনিয়নের হাওরাঞ্চলের প্রায় শতাংশ ৪০ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

[৫] এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী গোয়াইনঘাটে বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

[৬] এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী জানান, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ১০/১৫ হেক্টর আউশ ধানের বীজতলা, ৩০ হেক্টর বোনা আউশ ও ৫ হেক্টর সবজিতলা পানিতে নিমজ্জিত হয়েছে। পানিতে নিমজ্জিত ওই বীজতলা ও সবজিতলা ২/৩ দিনের মধ্যে শুকিয়ে গেলে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে ৪ দিনের অধিক সময় এসব বীজতলা পানিতে ডুবে থাকলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

[৭] গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতিতে সার্বিক তদারকি করে তথ্য প্রদানেন জন্য সকল ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি বলেন বন্যায় জনগণের দুর্ভোগ লাগবে কয়েকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়