শিরোনাম
◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঠাকুরগাঁও‌য়ে মস‌জি‌দের অনুদা‌নের টাকা আত্মসাতের অভিযোগে ইমা‌মের ৬ মা‌সের কারাদণ্ড

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : [২] প্রধানমন্ত্রী দেয়া মস‌জি‌দের অনুদা‌নের টাকা আত্নসাসা‌তের অ‌ভি‌যো‌গে খ‌তিব‌কে ৬মা‌সের কারাদন্ড দি‌য়ে‌ছেন ভ্রাম‌্যমান আদালত।

[৩] মঙ্গলবার দুপু‌রে সদর উপ‌জেলা শুকানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে জয়নাল আবেদিন ওরফে মন্ডল (৪০) না‌মে ওই খ‌তিব‌কে আটক ক‌রে এ দন্ড দেন ভ্রাম‌্যমান আদাল‌তের বিচারক ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন।

[৪] উপ‌জেলা প্রশাসন সু‌ত্রে জানা গে‌ছে, প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও জেলার ৩হাজার৩৫৩টি মসজিদে ৫০০০টাকা করে মোট ১ কোটি ৬৭ লক্ষ ৬৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। নিয়মনুযায়ী সকল মস‌জি‌দের ইমাম অথবা সভাপ‌তি এ টাকা উ‌ত্তোল‌নের কথা থাক‌লেও ব্যাংরোল বুঝারিপাড়া মসজিদের খতিব জয়নাল আবেদিন তিনজনকে ভুয়া ইমাম দে‌খি‌য়ে তি‌নি একাই তিন‌টি মস‌জি‌দের টাকা আত্নসাত ক‌রেন।

[৫] প‌রে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে তি‌নি ৫ হাজার টাকার প‌রিব‌র্তে ওই তিন মস‌জি‌দের খ‌তিব‌দের‌কে ২৫০০ ও ৩৫০০টাকা হা‌তে তু‌লে দেন। এ বিষয়‌টি স্থানীয় জনপ্রতি‌নিধি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌কে অব‌হিত করলে তি‌নি সেখা‌নে ছু‌টে যান। প‌রে ঘটনা সত‌্যতা স্বীকার কর‌লে ওই ইমাম‌কে ৬মা‌সের কারাদন্ড প্রদান ক‌রেন ইউএনও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়