শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফেসবুক পোস্টের জন্য র‍্যাব কার্যালয়ে ডাক, ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নোবেল

বিনোদন ডেস্ক : [২] শুধু তাই নয় নানান সমালোচনার পর র‍্যাব কার্যালয় থেকে ফিরে বিভ্রান্তিমূলক স্ট্যাটাসগুলোও মুছে দিয়েছেন তার ফেসবুক পেজ থেকে।

[৩] গত মঙ্গলবার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে মঈনুল আহসান নোবেল লেখেন, বাংলাদেশের সংগীতশিল্পীদের গত দশ বছরে কোনো অর্জন নেই। সংগীত লেজেন্ডদের আমি গান শেখাবো। এটি নোবেলের ঔদ্ধত্যপূর্ণ কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমী শ্রোতা ও সংগীতের মানুষেরা তার বিরুদ্ধে ঝড় তুলেছেন।

[৪] এর একদিন পরই ইউটিউবার তাহসিনেশনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাদে জড়িয়ে পড়েন ‘সারেগামাপা’খ্যাত এই সংগীতশিল্পী। একে অপরের নামের বিকৃতিসহ আক্রমণাত্মক স্ট্যাটাস দিতে থাকেন দুজনই।

[৫] নোবেলকে এ ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস থেকে বিরতি থাকতে গত পরশু সাইবার ক্রাইম (ডিএমপি) বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম ফেসবুকে সতর্কতামূলক একটি স্ট্যাটাস দেন। পরে দুঃখ প্রকাশ করে ওই স্ট্যাটাস নোবেল তার নিজের ফেসবুক পেজে শেয়ারও দেন। কিন্তু নোবেলের আপত্তিকর স্ট্যাটাসগুলো তার ফেসবুক পেজে রয়েই যায়।

[৬] এরপর বিষয়টি র‍্যাব–২ এর নজরে এলে গতকাল সন্ধ্যায় নোবেলকে আগারগাঁওয়ে র‍্যাব–২ এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান তাকে ডেকে নেন। সেখানে যাওয়া পর নোবেল তাঁর ভুল স্বীকার ভিডিও বার্তা দেন।

[৭] ভিভিও বার্তার শুরুতেই দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে নোবেল বলেছেন, আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার ওপরে ক্ষিপ্ত অবস্থায় আছেন। সে জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত।আমি ব্যক্তিগতভাবে কারও ওপর আক্রমণ করে কিছু বলিনি। আমি সব সময় আমার ফেসবুক পেজে বলে এসেছি আমি যা কিছু করেছি আমার গানের প্রচারের জন্য করেছি। তারপরও কষ্ট পেলে আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়