শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মির্জাপুরে পুলিশ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত; আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩

মাজহারুল শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : [২] আক্রান্ত ব্যক্তিরা গাজীপুর ও ঢাকা ফেরত বলে সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খামন জানিয়েছেন।

[৩] উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তরা হলেন, ঢাকা ফেরত উপজেলার ৯ নং বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের বাসিন্দা (৩০), ৫ নং বানাইল ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাসিন্দা (৩০), গাজীপুর ফেরত আনাইতারা ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা (৪০), ঢাকা ফেরত ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দা (৩০), ঢাকা ফেরত ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামের বাসিন্দা (২৩), ঢাকা ফেরত মহেড়া ইউনিয়নের মহেড়া পিটিসিতে কোয়ারেন্টাইনে থাকা ঢাকা মেট্রো পলিটন পুলিশ সদস্য (২৮)। গত (২০ মে) উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরদিন রাজধানীর আইপিএইচ ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়। এতে সোমবার প্রাপ্ত রিপোর্টে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মির্জাপুর উপজেলায় নতুন করে ছয়জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ২৩ জন।

[৪] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, পুলিশ সদস্যকে ঢাকা পাঠানো হয়েছে। আক্রান্ত কুরণী গ্রামের বাসিন্দার বাড়িসহ আশপাশের ১০ টি বাড়ি ও বানাইল ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বাসিন্দার বাড়িসহ আশপাশের ৫ বাড়ি লকডাউন করা হয়েছে। এবং অন্যান্য আক্রান্তদের বাড়িগুলো লকডাউনের কার্যক্রম চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়