শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম বললেন, মাশরাফি বাংলাদেশ দলের ‘প্রধানমন্ত্রী’ ছিলেন, তার যা মন চায়, তাই বলতে পারেন আমাদের

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে অনেকে ডাকেন অনেক নামে। কেউ বলেন গুরু, কেউ পাগলা, কেউ কৌশিক, তামিম আবার এই কয়েকদিন আগেই বারবার বললেন ‘জ্বীন’।

[৩] সেই তামিমই এবার মাশরাফির জন্য আনলেন নতুন এক খেতাব, তাও কোন যেনতেন কিছু নয়। সরাসরি বাংলাদেশ দলের প্রধানমন্ত্রীই বলে দিয়েছেন মাশরাফিকে। ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের সঙ্গে লাইভে এ কথা জানিয়েছেন তামিম।

[৪] আলোচনাটা শুরু হয়েছিল জাতীয় দলের ক্রিকেটারদের ডাকনাম নিয়ে। বিশেষ করে মুশফিকুর রহীম, ইমরুল কায়েসদের মজার মজার সব ডাকনামের দিকেই ইঙ্গিত করছিলেন সঞ্চালক নোমান মোহাম্মদ। জানতে চেয়েছিলেন, দলের ভেতরে তামিম বা আর কার কার এমন ডাকনাম রয়েছে।

[৫] এর জবাবে বেশ বিশদভাবে বুঝিয়ে বলেন তামিম, ‘ড্রেসিংরুমে আমার কোন ডাকনাম নেই সত্যি বলতে। মাশরাফি ভাই শুধু খানসাহেব বলেন মাঝেমাঝে। এটাই অনেকে বলেন। এর বাইরে আমার কোন ডাকনাম নেই।’

[৬] এছাড়া বাকিদের যতো মজার মজার ডাকনাম সেগুলো সব মাশরাফির দেয়া এবং মাশরাফি একাই ডাকেন সেসব নামে- এ কথাও জানালেন তামিম। তবে বাকিরা আবার একেকজনকে একেক নামে ডেকে থাকেন।

[৭] তামিমের ভাষ্য, মুশফিকের ক্ষেত্রে মাশরাফি ভাই যেসব নাম (বান্টুদা, বাইন্টা) বলেছেন, ওগুলা কিন্তু শুধু মাশরাফি ভাই একাই ডাকেন। অন্য কেউ বলে না। আমরা সবাই মুশী ডাকি। ওর ডাকনাম বললে এই মুশীই আসবে। মাশরাফি ভাই কী কী আজব আজব নাম বলে, এগুলো শুধু উনার মুখ থেকেই বের হওয়া সম্ভব।

[৮] কিন্তু মাশরাফি এমনটা বলেন, তাকে কেউ কিছু বলেন না? তখনই মাশরাফিকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করে তামিম বলেন, কাউকে কিছু বলতে দেশের প্রধানমন্ত্রীর কি কোন লাইসেন্স লাগে? আমাদের দলের প্রধানমন্ত্রীও উনি (মাশরাফি)। উনার যা মন চায় তাই বলতে পারেন।

[৯] এসময় দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে কয়েকজনের ডাকনামের কথাও জানান তামিম, ‘রুবেল যখন প্রথম জাতীয় দলে আসলো, তখন আমরা ওকে মালি ডাকতাম। কারণ মালিঙ্গার মতো অ্যাকশন। মুমিনুলকে ডন বলে ডাকতেন চন্ডিকা হাথুরুসিংহে। ডন ব্র্যাডম্যান থেকে ডন। আমরাও অনেক সময় ডন ডন বলতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়