শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

অহিদ মুকুল : [২] নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১৪টি দোকান, দুটি অফিস ও একটি বেসরকারি ব্যাংক আংশিক পুড়ে গেছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। রোববার ভোরে উপজেলার উদয় সাধুর হাট (ওদারহাট) বাজারে এ ঘটনা ঘটে।

[৩]স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পৌনে ৪টার দিকে উদয় সাধুরহাট মধ্য বাজারের ব্যাংক রোডের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও মাইজদী ফায়ার সার্র্ভিসের সদস্যরা বাজারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগে আগুনে ১৪টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে আংশিক পুড়ে গেছে দুটি অফিস ও একটি বেসরকারি ব্যাংক। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মত না পৌঁছানোর কারণে ক্ষতি বেশি হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।

[৪] মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, সড়কে অতিরিক্ত গতিরোধক (স্পিডব্রেকার) ও আকা-বাকা হওয়ার কারনে মাইজদী স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে। মাইজদীর দু’টি ইউনিট ও লক্ষ্মীপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনে ১২টি দোকন পুড়ে গেছে। তবে ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

[৫] সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার বলেন, ক্ষয় ক্ষতিগ্রস্থদের তালিকা করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তালিকা পেলে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ