শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় বাংলাদেশে অনুমোদিত ওষুধের তালিকা

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ রোগে সংক্রমিত হলে নির্ধারিত কোনো ওষুধ সেবন করা যাবে না। রোগীর অবস্থা দেখে ওষুধ দেওয়া হয়ে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল রয়েছে। এই বিশেষজ্ঞরা সারা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত ওষুধ দেখে বাংলাদেশের জন্য কিছু ওষুধ নির্ধারণ করেছে।

[৩] এখন পর্যন্ত যেসব ওষুধ করোন চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে সেগুলোর মধ্যে দুটি ভিটামিন রয়েছে। একটি জিংক রয়েছে। এছাড়া সিভিট ট্যাবলেটও ব্যবহার করছে চিকিৎসকরা।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোস্তফা মাহমুদ বলেন, এখন পর্যন্ত তিনটি ওষুধ আমরা ক্লিনিক্যাল ট্রায়েলে রেখেছি। রেমডেসিভির, এভিগান, ডক্সিসাইক্লিন এই ওষুধগুলো ব্যবহার হচ্ছে। তবে দুটি ওষুধ আমরা ব্যবহার করছি। একটি এজিক্টোমাইসিন ও হাইড্রোক্সিন ক্লোরোকুইন। এর পাশাপাশি আইভারমেকটিন অনেকে ব্যবহার করছে।

[৫] রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলোমগীর বলেন, এই পাঁচটি ওষুধের মধ্যে ডক্সিসাইক্লিন ও এজিক্টোমাইসিন এন্টিবায়োটিক। বাকি তিনটির মধ্যে দুটি রেমডেসিভি ও এভিগান এন্টিভাইরাল জাতীয় ওষুধ। হাইড্রোঅক্সিনক্লোরোকুইন প্যারাসাইট। এই ওষুধগুলো সারাবিশ্বে কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

[৬] এন্টি এলার্জি জাতীয় ওষুধ মোনাস। এটি সব সময় শ্বাসকষ্টের রোগিদের জন্য ব্যবহার করা হয়। যেহেতু করোনায় শ্বাসকষ্ট আছে। তাই এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে ।

  • সর্বশেষ