শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিদর্শক রাজু আহম্মেদের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শোক

মাসুদ আলম : [২] রোববার সংগঠনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

[৩] শোক বার্তায় বলা হয়, এই বীর পুলিশ সদস্য ‘কোভিড-১৯’ পজেটিভ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশ মাতৃকা ও জনসেবায় নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৭ সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে বহিরাগত ক্যাডেট হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৬ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। মেধাবী এই কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগে কর্মরত ছিলেন। চাকুরী জীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি’র প্রকেটশন বিভাগ, ওয়ারী বিভাগ ও রমনা বিভাগে দক্ষতার সাথে কাজ করেছেন।

[৪] রাজু আহম্মেদ এর মত একজন সম্মুখ যোদ্ধার অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ গর্বিত ও গভীরভাবে শোকাহত। তার এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ