শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আশরাফ চৌধুরী, সিলেট : [২] রোববার সকালে সিলেটের আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যবসায়ীর নাম বাবুল খান। তিনি সিলেট নগরীর কাজিটুলা এলাকার বাসিন্দা।

[৩] শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- গত ১৯ মে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবুল খান। সকালে তিনি মারা যান। সংক্রমন বিধি মেনে তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

[৪] এদিকে- উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া আখালিয়া এলাকার সেই বৃদ্ধ ব্যক্তির করোনা রোগ ছিলো।

[৫] শনিবার দুপুরে তিনি মারা যান। এর আগে শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে তিনি শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান জানিয়েছেন- সিলেট আখালিয়া এলাকার ওই বাসিন্দা শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তার শরীরের অবস্থা খারাপ পর্যায়ে ছিলো, শ্বাসকষ্ট বেশি ছিলো- শনিবার দুপুরেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি বলেন, মৃত্যুর পরে ওই বৃদ্ধের শরীরের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং শনিবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়