শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিনামূল্যে বাংলাদেশ সেনাবাহিনীর এক মিনিটের ঈদ বাজার: সহায়তা পেলেন ১৫০০ পরিবার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা ও নিমসারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত হয়েছে বিনামূল্যে দুইটি ‘এক মিনিটের ঈদ বাজার’। চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং নিমসার জুনাব আলী কলেজ, কুমিল্লা এই দুইটি স্থানে রবিবার দুপুর ১ টায় এ বাজার শুরু হয়।

সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের ৩১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ও এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন এর উদ্যোগে পরিচালিত হয়েছে এ ঈদ বাজার।

চান্দিনা ও নিমসারের ১ হাজার ব্যক্তিকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হয়েছে। সরজমিনে দেখা গেছে বিভিন্ন টেবিলে প্রত্যেক পরিবারের জন্য সাজানো আছে পাঁচ কেজি চালের প্যাকেট, দুই কেজি ডাল, চিনি, তেল, আটা, লবণ, সেমাই, আলু, পিঁয়াজ, লালশাক, ঢেড়স, বেগুন, লাউ, টমেটো এবং সকল বয়সের পুর¦ষ, মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন রকমের ঈদের পোষাক। নির্দিষ্ট ক্রেতারা বাজারে প্রবেশ করার সময় স্বাস্থ্যবিধি অনুযায়ী হাত ধুয়ে নিয়েছেন এবং মাস্ক পরিধান করেছেন। বাজারে আগত বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও শিশুদের বাজার করতে সার্বক্ষণিক সহায়তা প্রদান করেছেন সেনা সদস্যরা। ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ৬টি জেলায় একই ধরনের সর্বমোট ৬টি অনুষ্ঠানের মাধ্যমে সাড়ে ১০ হাজার অসহায়, দুস্থ ও গরিব পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণ, নগদ টাকা, কাপড় ও নানাবিধ উপহার সামগ্রী প্রদান করা হয়।

বর্তমান করোনা পরিস্থিতিতে কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিট কর্তৃক প্রান্তিক কৃষকদের মাঝে এখন পর্যন্ত ৩ হাজার পরিবারের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিভিন্ন জেলায় সর্বমোট ১৬টি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে ৩ হাজারের অধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনীর ১ হাজার পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং উল্লেখ্যযোগ্য সংখ্যক ক্ষতিগ্রস্থ ঘর সংষ্কার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সকল সদস্য বর্তমান পরিস্থিতিতে অসহায়, দু:স্থ্য ও দরিদ্রদের পাশে দাড়িয়ে সহায়তা প্রদানে সর্বদা বদ্ধ পরিকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়