শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

ওবায়দুল হক মানিক : [২] সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহ গুলো বন্ধ থাকাতে দেশটিতে মুসল্লীরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায় করেছে।

[৩] এখানে ঈদের নামাজ সকাল ৫.৪৩টা হতে ৫.৫২ টার মধ্যে অধিবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদে ঈদের নামাজ নামাজ না হলেও নামাজের দশ মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা হিল্লাহু আল্লাহু আাকবর…) প্রচার করা হয়।

[৪] সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের নামাজের সময় নিম্নরুপ ছিল। আবু ধাবি: সকাল সাড়ে ৫.৫২ টা দুবাই: সকাল ৫.৪৭ টা শারজাহ: সকাল ৫.৪৬ টা আজমান: সকাল ৫.৪৬ টা উম্মে আল ক্বওয়াইন: সকাল ৫.৪৫ টা রাস আল খাইমাহ: সকাল ৫.৪৩ টা ফুজাইরাহ: সকাল ৫.৪৪ টা আল আইন: সকাল ৫.৪৬ টা আল ধফরা: সকাল ৫. ৫৭ টা ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্হান বা ঘর হতে টেলিফোন বা অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

[৫] আমিরাতে দেশীয় প্রবাসীরাসহ এখানকার স্হানীয়রা ও অন্যান্য দেশের প্রবাসীরা কেউ নিতান্তি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাচ্ছে না।

[৬] উল্লেখ্য যে আমিরাতে জুড়ে সকাল ছযটা থেকে রাত আটটা পর্যন্ত লোকজন বাহিরে যেতে পারেন। তবে শিল্প এলাকা আর লেবার ক্যাম্প এলাকাথে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাহিরে যাবার অনুমতি আছে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়