শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের জন্য এই মেসেজটা পরিষ্কার করা দরকার, পড়শীর দুর্দিনে বাংলাদেশ পাশে আছে

মোস্তফা সরওয়ার ফারুকী : আমফান বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে মূলত সাতক্ষীরায়। এক রিপোর্টে দেখলাম প্রায় ৫৫০০০ বাড়ি ধ্বংস হইছে! আশা করি সরকার দ্রুত এই বাড়িঘর তোলার ব্যাপারে সাহায্য করবে। ওইদিকে সীমান্তের ওই পাড়ে আম্ফানের তা-ব ছিলো ভয়াবহ। সকাল থেকে কলকাতা আর চব্বিশ পরগনার যেসব ছবি আর ভিডিও দেখলাম, হৃদয়বিদারক।

 

এর মধ্যে বন্ধুদের সাথে কথা বলে দেখলাম, ভারতের কেন্দ্রীয় সরকার এবং মিডিয়ার স্লো এবং ইনঅ্যাডেকোয়েট রিঅ্যাকশনের জন্য তাদের মধ্যে বেশ ক্ষোভ তৈরি হইছে।

 

আমি নিশ্চিত বাংলাদেশ সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে। করোনা এবং আমফান নিয়া আমরা এমনিতেই বেকায়দায় আছি! কিন্তু তারপরও পশ্চিমবঙ্গের জন্য এই মেসেজটা পরিষ্কার করা দরকার, পড়শীর দুর্দিনে বাংলাদেশ পাশে আছে, থাকবে। কিছু করা লাগুক বা না লাগুক, তোমার ব্যথায় ব্যথিত, এইটা বলাটাও এক প্রকার পাশে দাঁড়ানো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়