শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ২৩ মে, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করায় সম্পাদকের জেল

সিরাজুল ইসলাম: [২] তার নাম জ ইয়ে হতেত। তিনি দায়ে পিয়াও সংবাদ সংস্থার প্রধান সম্পাদক। মিথ্যা সংবাদ প্রকাশের দায়ে তাকে দুই বছরের জেল দেওয়া হয়েছে। শুক্রবার তার আইনজীবী মাইন্ত থুজার মাও এ তথ্য জানান। রয়টার্স

[৩] মিয়ানমারে করোনায় ১৯৯ জন সংক্রমিত এবং ছয়জন মারা গেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। যদিও অনেক কম পরীক্ষা করায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন প্রকৃত পরিসংখ্যান এর চেয়ে অনেক বেশি হবে।

[৪] সম্পাদক হতেতকে ১৩ মে গ্রেপ্তার করা হয়। এদিন তার অনলাইন সংবাদ সংস্থায় পূর্ব কারেন রাজ্যে কোভিড-১৯ এর কারণে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করা হয়। মিয়ানমার কর্তৃপক্ষ খবরটিকে ভুয়া বলে দাবি করেছে।

[৫] মিয়ানমারে বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। সেখানে এত দ্রুত রায় দেয়ায় সবাই চমকে গেছে। জ ইয়ের আইনজীবী বলেন, তাকে ৫০৫ (বি) এর অধীনে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি অস্পষ্ট কথিত আইন, যা সাংবাদিকদের এবং আন্দোলনকর্মীদের সাজা দেওয়ার জন্য প্রায়ই প্রয়োগ করা হয়।

[৬] সরকার সতর্ক করে বলেছে, করোনা নিয়ে কেউ ভুল তথ্য ছড়ালে শাস্তি পেতে হবে। করোনার কারণে গত এপ্রিলে থাইল্যান্ডের চাকরি হারােেনার পর কারেন সীমান্তে ১৬ হাজার অভিবাসী শ্রমিক ফিরতে শুরু করলে সীমান্ত বন্ধ করে দেয় মিয়ানমার। এ রাজ্যে মাত্র দুইজন করোনা সংক্রমিত বলে দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়