শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২২ মে, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২২ মে, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]থেমে থাকা আইপিএলের আসর অক্টোবরে আয়োজন করতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক : [২] করোনার ছোবলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছালে ওই সময়ে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

[৩] চলতি বছরে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু এই বছরের বিশ্বকাপ চলে যেতে পারে ২০২২ সালে। এমন সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় সৌরভ গাঙ্গুলির বোর্ড।

[৪] আইপিএল না হলে যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছে কয়েকদিন আগেই এ কথা জানান বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুন ধুমল এবং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদি আইপিএল বাতিল হয় সেক্ষেত্রে বেতন কাটার পথে হাঁটতে পারে বিসিসিআই-এমনও ইঙ্গিত দেন বোর্ড সভাপতি।

[৫] গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু সেই সময়ে করোনার প্রকোপে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়া হয় আইপিএল। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। \

[৬] এদিকে আইপিএল বাতিল হলে ভারতীয় বোর্ডের প্রায় চার হাজার কোটি টাকার ক্ষতি হবে। তবে করোনা পরবর্তী সময়ে আবারও ক্রিকেট ফিরবে যখন, তখন কোনও সময়ে আইপিএল করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা রয়েছে বোর্ডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়