শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ২২ মে, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে ব্রাজিলে

ডেস্ক রিপোর্ট : একদিনে রেকর্ড ১১০০ ছাড়ানো মৃত্যু নিয়ে করোনাভাইরাসে ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে। দেশ রূপান্তর

করোনাভাইরাস নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সবশেষ তথ্যে বলা হয়েছে, কভিড-১৯ এ আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় ১,১৮৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭ জন। এতে বিশ্বে মৃত্যুর তালিকায় ষষ্ঠস্থানে উঠে এসেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটি।

চব্বিশ ঘণ্টায় বেড়েছে আক্রান্তের সংখ্যাও। ৩ লাখ ১০ ছাড়ানো আক্রান্ত নিয়ে বিশ্বে আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে ব্রাজিল। সতেরো হাজার বেশি আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে রাশিয়া। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার।

আক্রান্ত-মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়লেও চলমান লকডাউন উঠিয়ে নেওয়ার ব্যাপারে ফের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

ব্রাজিলের ১৭টি অঙ্গরাজ্য তথা প্রায় গোটা ব্রাজিলেই মার্চের শেষ দিক থেকে লকডাউন চলছে। এতে থমকে যেতে বসেছে দেশটির অর্থনীতি।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি পর্যুদস্ত ব্রাজিলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী সাও পাওলো। আক্রান্ত, মৃত্যু দুটোই এখানে অনেক বেশি। এই অবস্থার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে দায়ী করেছেন সাও পাওলোর মেয়র জোয়াও দোরিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়