শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৫:৫৪ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: [২] নিখোঁজের একদিন পর পুকুরের পানি থেকে জহিরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৩] পুলিশ নিহতের স্বজনদের বরাদ দিয়ে জানান, পরিবারের দাবি গতকাল নিখোঁজ হয় জহিরুল। কিন্তু এ বিষয়ে থানায় কোন জিডি করা হয়নি। তবে নিখোঁজের একদিন পর নিহতের লাশ ওই পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত জহিরুল ইসলাম একই ইউনিয়নের দস্তমপুর গ্রামের মতিউর রহমান এর ছেলে।

[৪] এ বিষয়ে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এটি হত্যা নাকি আত্মহত্যা বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়