শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২১ মে, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২১ মে, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেইলি মেইলের দাবি, ইরাকে নতুন আইএস প্রধান আবদুল নাসের কিরদাস গ্রেফতার হয়েছেন

দেবদুলাল মুন্না:[২] ডেইলি মেইল অনলাইন বৃহস্পতিবার রিপোর্টে জানায়, আবু বকর আল বাগদাদির পর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কিরদাস।

[৩]এ তথ্য ন্যাশনাল ইরাকি নিউজও প্রকাশ করেছে। তবে নতুন এই আইএস প্রধানকে কবে, কোথায়, কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। এছাড়া গ্রেফতার হওয়া নতুন আইএস প্রধানের যে ছবি প্রকাশ হয়েছে তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। কারণ এর আগে প্রকাশিত ছবির সঙ্গে এর মিল নেই।

[৪] আইএসের নতুন প্রধান আবদুল্লাহ কিরদাস সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। এছাড়া বাগদাদী নিয়ন্ত্রিত এলাকায় মুসলিম অ্যাফেয়ার্সের ইনচার্জ ছিলেন কিরদাস।

[৫]২০১৯ সালের অক্টোবরে নিহত হন সাবেক আইএস প্রধান বাগদাদী। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ধরা পড়ার আগেই তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হন আবু বকর আল বাগদাদাী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়