শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ২১ মে, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২১ মে, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা উপসর্গ নিয়ে ফটো সাংবাদিকের মৃত্যু

সুজন কৈরী : [২] মৃত ওই সাংবাদিক হলেন দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক।

[৩] সংগঠনের নির্বাহী কমিটির সদস্য বিপ্লব দীক্ষিত জানান, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করোনা পরীক্ষা করাতে গিয়েছিলেন মিজানুর রহমান। সেখানে অপেক্ষারত অবস্থায় অসুস্থবোধ করেন এবং একপর্যায়ে পমাটিতে পড়ে যান। এরপর তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] এর আগে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে দুইজন সাংবাদিক মারা গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন সংবাদকর্মী।

[৫] এদিকে এ পর্যন্ত ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫৫ জন সংবাদকর্মী করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দৈনিক বনিকবার্তার একজন কর্মী করোনা পজেটিভ হন।

[৬] করোনায় শনাক্ত হয়ে প্রথম দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন মারা যান। এরপর উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

  • সর্বশেষ