শিরোনাম
◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপের শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউরোপের চার কিশোর-কিশোরীর মধ্যে এক জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। হু জানায়, ইউরোপের এক তৃতীয়াংশ দেশগুলোর কিশোর-কিশোরীরা স্কুল থেকে দেয়া বাড়ির কাজের চাপে ভুগছে।

[৩] গবেষকরা ১১ থেকে ১৫ বছর বয়সী ২২ হাজার স্কুল শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালান।

[৪] গবেষণায় বলা হয়, শিশুদের সুস্থ মানসিক বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে ব্যহত হচ্ছে। বিশেষ করে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়ে শিশুরা। চার জনের মধ্যে একজন শিশু ঘুমের সমস্যা, হতাশা ও বিরক্তিতে ভুগছে।

[৫] গবেষকরা আরো দেখছেন, নিম্ন আয়ের ইউরোপের দেশগুলোর কিশোর-কিশোরীরা অন্যদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[৬] হু এর আঞ্চলিক নির্বাহী হানস ক্লুগ বলেন, ‘স্কুলের চাপ, সাইবার বুলিংয়ের কারণে শিশুদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের এই ক্ষতি আমাদের সকলের জন্য উদ্বেগের।’

[৭] তবে ২০১৪ (৩৮ শতাংশ) সালের চেয়ে ২০১৮ (৩৫ শতাংশ) সালে শিশু-কিশোরদের ধূমপান ও অ্যালকোহল গ্রহণের মাত্রা কমেছে।

  • সর্বশেষ