শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালতে মামলার পর ক্যান্সার হতে পারে মেনে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় জনসন’স বেবি পাউডার বিক্রি বন্ধ করলো কোম্পানিটি

রাশিদ রিয়াজ : [২] পাউডার ছাড়াও জনসন এন্ড জনসন তাদের আরো ১’শ পণ্য বিক্রি বন্ধ করার কথা জানিয়েছে। আর ট্যালকম পাউডারে অ্যাসবেস্টস রয়েছে যা ক্যান্সার সৃষ্টি করে কোম্পানি তাও স্বীকার করেছে। আরটি

[৩] গত ফেব্রুয়ারিতে এক মামলায় জনসন এন্ড জনসনকে চারজন ক্যান্সার রোগীকে সাড়ে ৭শ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় আদালত। সর্বশেষ আরেক মামলায় এক ক্যান্সার আক্রান্ত নারীকে ২৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয় আদালত। এ রায়ের পর মার্কিন কংগ্রেসের কাছে জনসন এন্ড জনসন বেবি পাউডার বিক্রি বন্ধের দাবি ওঠে।

[৪] জনসন অ্যান্ড জনসন কোম্পানির দাবি নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানোর ফলে পাউডারটির চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ১৯ হাজারের বেশি মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগ নিউ জার্সিতে বিচারাধীন। আরটি

[৫] অন্যান্য দেশে এ ট্যালকম পাউডারটি নিয়ে আদালতে তেমন কোনো মামলা না থাকায় বিক্রি অব্যাহত থাকবে।

[৬] পাউডারটিতে অ্যাসবেস্টস রয়েছে বলে ২০১৮ সালে রয়টার্সের এক প্রতিবেদনের পর তা বাতিলে চাপ বাড়তে থাকে।

  • সর্বশেষ