শিরোনাম
◈ লবণের দাম বৃদ্ধি ও বকেয়া সংকটে ঈদের আগে দুশ্চিন্তায় রাজারহাটের চামড়া ব্যবসায়ীরা ◈ জাতীয় ক্যান্সার হাসপাতালে ভয়াবহ সংকট: ৫০০ শয্যায় চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন ১২০০ রোগী, রেডিওথেরাপির অপেক্ষায় ৪৫০০ মানুষ ◈ অ‌নেক ক‌ষ্টে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ লা লিগায় বার্সেলোনার সহজ জয় ◈ ভারতে চালু ৭ মিনিটের ক্যান্সার ইনজেকশন, ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় নতুন আশার আলো, প্রতি ডোজের দাম ৩.৭ লাখ রুপি ◈ ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার সম্ভাবনা বাড়লো! ফিফার সঙ্গে কর্ম কর্তাদের বৈঠকে ইঙ্গিত ◈ জুনের শেষে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় চীন, আলোচনায় একাধিক ইস্যু ◈ যুক্তরাষ্ট্রের পাঁচ দফা প্রস্তাব নাকচ ইরানের ◈ হরমুজ ছাড়াই পাইপলাইন ও রেলপথে তেল রপ্তানির পথে উপসাগরীয় দেশগুলো ◈ চাপের মুখে অর্থনীতি, তবু বড় উন্নয়ন বাজেটের পরিকল্পনা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকাতি ঠেকাতে বানানো পুলিশ চেকপোস্টের টিন খুলে নিয়ে গেলো চোর!

গাজীপুর জেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী যাওয়ার আঞ্চলিক সড়কে অবস্থিত জয়দেবপুর থানার রাত্রিকালীন পুলিশ চেকপোস্টের টিন চুরি হয়েছে।

বুধবার (১৩ই আগস্ট) ভোরে চোরচক্র এই টিন নিয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, সড়টিতে কয়েকটি পোশাক কারখানা থাকায় হাজার হাজার শ্রমিক রাতদিন চলাচল করেন। অতীতে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনার পর থানা কর্তৃপক্ষ চেকপোস্ট বসায়। তবে প্রথম কিছুদিন পুলিশকে চেকপোস্টে উপস্থিত দেখা গেলেও পরে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়নি।

এলাকাবাসীর মতে, পুলিশের এই অবহেলার সুযোগ নিয়েই চোরচক্র টিন নিয়ে গেছে।

পোশাক শ্রমিক আল আমিন বলেন, ‘এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা। রাতে বাসায় ফেরার সময় ঝোপঝাড়ে লুকিয়ে থাকা চোর-ছিনতাইকারীরা চাকু বা দা দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে বেতন প্রদানের সময় ছিনতাই বেশি হয়ে থাকে। পুলিশ নিজেদের চেকপোস্টের টিন রক্ষা করতে পারেনি, সেখানে আমাদের নিরাপত্তা কীভাবে সম্ভব?’

ইজিবাইক চালক আসাদুল জানান, এ রাস্তায় গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা-পয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ যদি নিয়মিত রাতে চেকপোস্ট পরিচালনা করত, জনগণের নিরাপত্তা নিশ্চিত হতো এবং টিনও রক্ষা করা যেত।

স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, বেশ কিছু ডাকাতির ঘটনার পর জয়দেবপুর থানার তৎকালীন ওসি ও সার্কেল কর্মকর্তাকে নিয়ে এলাকাবাসী চেকপোস্টের দাবি জানায়। পরে থানা পুলিশের অনুমতিক্রমে যুবসমাজের সহায়তায় চেকপোস্ট স্থাপন করা হয়। তবে রাতের এই ঘটনার মাধ্যমে টিন চুরি হওয়াটা দুঃখজনক।

জয়দেবপুর থানার সদর সার্কেল লিপি রানী সিনহার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়