শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র ও কানাডায় জনসন’স বেবি পাউডার বিক্রি বন্ধ করলো কোম্পানিটি

ডেস্ক রিপোর্ট: [২] জনসন অ্যান্ড জনসন কোম্পানির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানোর ফলে পাউডারটির চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রয়টার্স, সিএনএন।

[৩] জনসন’স বেবি পাউডারসহ কোম্পানিটির ট্যালকম পণ্যগুলি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী অভিযোগে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ভোক্তাদের ১৯ হাজারের বেশি মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগ নিউ জার্সিতে বিচারাধীন।

[৪] এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে বলা হয়, প্রধানত ভোক্তা অভ্যাসে পরিবর্তন এবং তার সঙ্গে পণ্যের নিরাপত্তা নিয়ে অপপ্রচার ও মামলার বিষয়ে ব্যাপক প্রচারণার মুখে উত্তর আমেরিকায় জনসন’স ট্যালকম বেবি পাউডারের চাহিদা কমে যাচ্ছে।

[৫] কয়েক দশক ধরে পরিচিত জনসন অ্যান্ড জনসনের পণ্যের মধ্যে অ্যাসবেস্টস রয়েছে বলে ২০১৮ সালের প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স।

  • সর্বশেষ