শিরোনাম
◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ ক্যারিয়ার ইজি জেটের ৯০ লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

রাশিদ রিয়াজ : [২] খুবই উচ্চপর্যায়ের দক্ষ হ্যাকাররা এ কাজটি করেছে। ইজি জেটের প্রতিষ্ঠাতা স্টেলিস হাজি-আইওনানু গত মাসে জানান কোম্পানিটি ব্যবহারযোগ্য নয় এমন ১০৭টি এয়ারবাস ক্রয়ে সাড়ে ৫ বিলিয়ন ডলার চুক্তি বাতিল না করে তাহলে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।

[৩] হ্যাকাররা ইজি জেটের ২২শ ক্রেডিট কার্ডেও নম্বরও হ্যাক করেছে।

[৪] ইজি জেট এক বিবৃতিতে বলেছে এখন পর্যন্ত হ্যাকাররা কোনো গ্রাহকের ক্ষতি করতে পারেনি এবং ৯ মিলিয়ন গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে তাদের ঝুঁকি কমাতে সুরক্ষামূলক পদক্ষেপ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

[৫] গত জানুয়ারির শেষে দিকে হ্যাকাররা এ ঘটন ঘটায়। ইজি জেটের পক্ষ থেকে এও বলা হচ্ছে এটি ‘অত্যন্ত পরিশীলিত’ আক্রমণ। ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার ও তথ্য কমিশনের সাহায্য নেয়া হচ্ছে এবং ঘটনা পুরোপুরি উদঘাটনে এখনো তদন্ত চলছে।

[৬] ২০১৮ সালে এধরনের এক বড় তথ্য চুরির জন্যে ব্রিটিশ এয়ারওয়েজকে ২২৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল। হ্যাকাররা ব্রিটিশ এয়ারওয়েজের ৫ লাখ গ্রাহকের তথ্য চুরি করে নিয়েছিল।

  • সর্বশেষ