শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিকেল ৫টায় ফেসবুক লাইভ আড্ডায় আসবেন দেশের ৫ নারী ফুটবলার

নিজস্ব প্রতিবেদক : [২] করোনার প্রকোপে গৃহবন্দী থাকাটাই সবচেয়ে নিরাপদ। আর এ সময়টা ঘরে বসে কিভাবে কাটাচ্ছেন, নিজেদের ফিটনেস ধরে রাখতে কী করছেন- এসবসহ ফুটবল ক্যারিয়ারের নানা গল্প শোনাতে আজ মঙ্গলবার বিকেলে ‘লাইভ আড্ডায়’ আসছেন দেশের নারী ফুটবলের প্রধান পাঁচ তারকা সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, মিসরাত জাহান মৌসুমী ও আঁখি খাতুন।

[৩] আড্ডা সঞ্চালন করবেন বাফুফের মিডিয়া বিভাগের কর্মকর্তা খালিদ নওমি। বাফুফের অফিসিয়াল পেজেই হবে এ লাইভ আড্ডা। গত বৃহস্পতিবার ‘বিপিএল প্লেয়ার্স আড্ডা’ নামে ফেসবুক লাইভ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে নিজেদের গল্প শুনিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।

[৪] ছেলেদের পর এবার নারী ফুটবলারদের লাইভ আড্ডার মাধ্যমে তাদের ফুটবলবিহীন সময়টা কেমন কাটছে তা জানা যাবে। জানা যাবে তারা কিভাবে ফুটবলের ক্যারিয়ার গড়লেন- এসব নানা বিষয়।

  • সর্বশেষ