শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়

স্পোর্টস ডেস্ক : [২] ওয়েস্ট ইন্ডিজের পর এবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে শুরু করছে অস্ট্রেলিয়ায়ও। করোনা ভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়।

[৩] ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্টের ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ৬ জুন। টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে শুরু হবে প্রতিযোগিতার প্রিমিয়ার গ্রেড। এরপর হবে ওয়ানডে টুর্নামেন্ট।

[৪] ফাইনাল হওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর। চলতি বছরের এনটি স্ট্রাইক লিগ নিয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২০১৮ সালে এই টুর্নামেন্টে খেলেছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

[৫] খেলতে নামার আগে কোভিড-১৯ নিরাপত্তায় যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, নর্দান টেরিটোরি সরকারের কাছে এর রিপোর্ট জমা দিতে হবে ক্লাবগুলোর। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গাইডলাইন অনুযায়ী, টুর্নামেন্টে ক্রিকেটাররা বলে ঘাম কিংবা লালা ব্যবহার করতে পারবেন না। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়