শিরোনাম
◈ জুলাই-আগস্টে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ডলার ◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক কিলোমিটার হেঁটে, গাছে ৩ ঘণ্টা ঝুলে অনলাইনে ক্লাস করছেন যুবক!

ডেস্ক রিপোর্ট : [২] বাড়িতে ইন্টারনেটের সমস্যা। এদিকে লকডাউনে অনলাইন ক্লাস না করতে পারলে পিছিয়ে পড়তে হবে। ভাল নেটওয়ার্ক বা হাইস্পিড ইন্টারনেট পেতে তাই বাড়ি থেকে এক কলোমিটার পথ হঁটে, পাহারের উপর একটা উঁচু গাছের মগডালে চড়ে বসেন যুবক।

[৩] উঁচু গাছের মগডালে ঝুলে ৩ ঘণ্টা করে নিয়মিত অনলাইন ক্লাস করছেন তিনি। একহাতে শক্ত করে গাছের ডাল আঁকড়ে ধরে অন্য হাতে স্মার্টফোনে অনলাইন ক্লাস করছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের মেঙ্গালুরুর বক্কালা গ্রামের শিরিষ তালুক অঞ্চলে।

[৪] জানা গেছে, শিরিষ তালুকের বাসিন্দা স্নাতকোত্তরের (পোস্ট গ্রাজুয়েট) এক ছাত্র শ্রীরাম হেজ এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন অনলাইন ক্লাস করছেন।

[৫] শ্রীরাম জানিয়েছেন, ইন্টারনেটের ভাল সিগন্যাল পাওয়ার জন্য তাকে ওই গাছের উপর উঠতে হয়। প্রতিদিন তিনটি করে ক্লাস করতে হয়। ক্লাস শুরু হয় সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত। ফের বেলা ৩টে থেকে আর একটা ক্লাস শুরু হয়। দুপুরে রোদে গাছে উঠে ক্লাস করা খুবই কষ্টকর। তবুও কোনও উপায় নেই। বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ