শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে দিনদুপুরে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

অলক কুমার দাস : [২] কালিহাতী উপজেলার বল্লা এলাকায় রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

[৩] গুলিবিদ্ধ পোস্ট মাস্টার মজিবর রহমান মাস্টারকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার।

[৪] কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও একটি মিস ফায়ার হওয়া গুলি উদ্ধার করা হয়েছে। গ্রাহকদের সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা কালিহাতী পোস্ট অফিস থেকে তুলে মজিবুর রহমান বল্লা পোস্ট অফিসে নিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পোস্ট অফিসের রানার রফিকুল ইসলাম। তাঁরা বেলা ২টার দিকে বল্লা গোরস্তান পাড়া তাঁত বোর্ডের কাছে পৌঁছালে অপর একটি মোটরসাইকেলে এসে ৩ দূর্বৃত্ত তাঁদের পথরোধ করে মজিবর রহমানের পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে মজিবরকে উদ্ধার করলেও ততক্ষণে টাকা নিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

[৫] জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ পায়ের হাড় ভেঙে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত পোস্ট মাস্টারের স্বজনরা তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

[৬] টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ঘটনার পর পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছে।

[৭] টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন, তদন্ত করে ঘটনা উদঘাটন ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ