শিরোনাম
◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন নির্দেশ ◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১৭ মে, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জয়পুরহাটে ১২ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : [২] জয়পুরহাটে ১ হাজার বছরের পুরনো চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব। যার মুল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব। শনিবার দুপুরে সদর উপজেলার ভাদশা গুচ্ছগ্রাম এলাকার একটি পুকুর থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।

[৩] এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্পের একটি দল সদর উপজেলায় ভাদশা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের সাইদুল মিলিটারীর খননকৃত একটি পুকুর থেকে প্রায় ১০০০ বৎসরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।

[৪] র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক এ নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার জন্য একটি দল প্রেরণ করা হবে মর্মে মৌখিকভাবে জানানো হলে প্রাথমিকভাবে নিদর্শনটি জিডিমূলে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।বাংলাদেশ জার্নাল,প্রিয়ডটকম

  • সর্বশেষ