শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অনলাইনেই ক্রিকেটারদের লাইভে যুক্ত করে আড্ডার আয়োজন করছে র‌্যাবিটহোল

আক্তারুজ্জামান : [২] বাংলাদেশের খেলা লাইভ দেখে অথচ র‌্যাবিটহোলের সঙ্গে পরিচিত না, এমন মানুষ খুব কমই আছে। অনলাইন প্লাটফর্ম ও ইউটিউব চ্যানেল র‌্যাবিটহোল এবার করোনার বিরক্তি ছোটাতে আসছে ভক্তদের কাছে। বিভিন্ন ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের লাইভে এনে 'গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রেজেন্টস- ক্রিকাড্ডা উইথ অনন্ত' নামে এক অনুষ্ঠান চালু করতে যাচ্ছে গাজী টেলিভিশনের এই অনলাইন মাধ্যমটি।

[৩] ক্রীড়া সাংবাদিক তায়িব অনন্তের উপস্থাপনায় এ আড্ডাটি হবে। বাংলাদেশ জাতীয় দল ও বয়সভিত্তিক বিভিন্ন দলের ক্রিকেটার এবং বিভিন্ন ক্রিকেট ব্যাক্তিত্বদের নিয়ে এই আয়োজনটি প্রচারিত হবে রাত সাড়ে ১১টায় র‍্যাবিটহোলবিডি ফেসবুক পেইজে ( https://bit.ly/2WyW11R) এবং র‍্যাবিটহোলবিডি স্পোর্টস ইউটিউব চ্যানেলে (https://bit.ly/3dREIPB )

[৪] গতকাল ক্রিকাড্ডার প্রথম এপিসোডের অতিথি ছিলেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। আজ রাতে দ্বিতীয় এপিসোডে উপস্থিত হবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের উইকেটকিপার ব্যাটসম্যান এবং অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী।

[৫] আকবর আলীর সাথে আড্ডা দেখতে চোখ রাখুন আজ রাত সাড়ে ১১টায় শুধুমাত্র র‍্যাবিটহোলবিডি ফেসবুক পেইজ ও ইউটউব চ্যানেলে!

  • সর্বশেষ