শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটার আইডি-মোবাইল নম্বর ভেরিফাই করে টাকা ছাড়া হবে: আশরাফুল আলম খোকন

আবুল বাশার নূরু: [২] করোনা ভাইরাস সংকটে অসহায় পরিবারের মধ্যে আড়াই হাজার করে টাকা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, সেখানে অনিয়ম করে টাকা পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

[৪] শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ কর্মসূচির সারাদেশের পরিস্থিতি তুলে ধরে তালিকার প্রত্যেকের ভোটার আইডি ও মোবাইল নম্বর ভেরিফাই করে এরপর টাকা ছাড়া হবে বলে এ সতর্কবার্তা দেন তিনি।

[৫] তিনি বলেন, করোনাকালীন সংকটের কারণে তৃণমূলের কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারের জন্য আড়াই হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] এর তালিকা তৈরি করেছেন স্থানীয় প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা। এরমধ্যে হবিগঞ্জ, বাগেরহাটের দুইটি ইউনিয়নসহ কয়েকটি জায়গায় কিছু অনিয়ম ধরা পড়েছে। শতাধিক নামের বিপরীতে ১/২টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গেলে সবার টাকা ওই ১/২টি নম্বরের ব্যক্তিরা পেয়ে যাবেন।

[৭] আশরাফুল আলম খোকন বলেন, দেশে মেম্বার ৪১ হাজার ১৩৯ জন। নারী মেম্বার ১৩ হাজার ৭১৩ জন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চার হাজার ৫৭১ জন। এরমধ্যে ৪/৫ জন এই অপকর্মটি করেছেন।

[৮] তিনি বলেন, প্রথমত: এই অনিয়মটি স্থানীয় পর্যায়ে সরকারই ধরেছে। এমন না যে যাচাই-বাছাই শেষে ওরা টাকা পেয়ে গেছেন। আর যদি যাচাই-বাছাই শেষে এ রকম তালিকা কেন্দ্রে আসেও তাও তাদের টাকা পাবার কোনো সুযোগ নেই। কারণ নামের সঙ্গে ভোটার আইডি নম্বর ও মোবাইল নম্বর অটোমেটেড সিস্টেমে ভেরিফাই করে এরপর টাকা ছাড় দেওয়া হচ্ছে।

[৯] খোকন বলেন, ১৭ কোটি মানুষের দেশে ৪/৫ দুর্নীতিবাজও এরকমটি ঘটাবেন না, তা ভাবার কোনো অবকাশ নেই। ঘটনার প্রতিকার হয়েছে কি-না, সেটা দেখেন। এখন আর কোনো চাল চুরির খবর শোনেন? সব বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার ওপর আস্থা রাখেন। দেশ ভালো থাকবে। আপনারাও ভালো থাকবেন।

  • সর্বশেষ