শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃওরা

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মো. জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর-কুড়িনাল সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই ইউনিয়নের বাড্ডা এলাকার মৃত লিল মিয়ার ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। এরপর রাত সাড়ে ৮টার দিকে বড়ি ফেরার পথে কাদৈর-কুড়িনাল সড়কে একদল দুর্বৃত্ত জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের কপালে ও মুখে কোপায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশের জমির কাদামাটিতে ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ